1. newsjibon@gmail.com : adminsp :
পৌর শহরের নতুনপাড়ায় ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে ব্যবসায়ি নিহত: ঘাতক আটক - সুনামগঞ্জ প্রতিদিন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন

পৌর শহরের নতুনপাড়ায় ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে ব্যবসায়ি নিহত: ঘাতক আটক

প্রতিদিন প্রতিবেদক
  • বুধবার, ৭ মে, ২০২৫
  • ৭৮ বার পঠিত
Spread the love

সুনাসমগঞ্জ পৌরসভার নতুনপাড়া এলাকায় হৃদয় বণিক(২২) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই কর্মীর ছুরিকাঘাতে মমিন মিয়া(৫০) নামে এক ব্যবসায়ি নিহত হয়েছেন। নিহত মমিন মিয়া শহরের নতুন পাড়া এলাকার মৃত সামছুল হকের ছেলে এবং ঘাতক হৃদয় বণিক ও একই এলাকার রবি বণিকের ছেলে।
মঙ্গলবার বিকেল চারটায় এই ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। আহত হওয়ার খবর পেয়ে মমিন মিয়ার স্বজনরা প্রথমে তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। স্বজনরা তাকে সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় তিনি মারা যান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,ঘাতক হৃদয় বণিক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দিপংঙ্কর কান্তি দে‘র গ্রুপের একজন সক্রিয় কর্মী ছিল। এলাকাবাসি সূত্রে জানা যায়, হৃদয় বণিক প্রায়ই দাড়াঁলো ছুরা নিয়ে চলাফেরা করত।
আজ (মঙ্গলবার) বিকেলে ঘটনার সময় নতুনপাড়া এলাকায় নিহতের বাসার সামনে দিয়ে হৃদয় বণিক যাওয়ার পথে মমিন মিয়া তাকে দাড়াঁলো অস্ত্র নিয়ে চলাফেরা করতে বারণ করেন। এতে উভয়ের মধ্যে কথা কাটাকটির এক পর্যায়ে হৃদয় বণিক তার হাতে থাকা দাড়াঁলো ছুরা দিয়ে মমিনের পেছনে ও সামনে পরপর চারটি কোপ মারে এতে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মাটিতে লুঠিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মমিন মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ সন্ধ্যা সাড়ে ৭টায় ঘাতক হৃদয় বণিককে নতুনপাড়ার নিজ বাসা থেকে আটক করতে সক্ষম হয়। ঘটনাটি শহরে ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম ঘাতক হৃদয় বণিককে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!